Cholesterol: কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া এবং আরও বিভিন্ন কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। কোলেস্টেরল বাড়লে একই সঙ্গে ঝুঁকি বাড়ে হৃদ্‌রোগের। কোলেস্টেরল হল একধরনের মোমের মতো পদার্থ। যা শরীরের প্রত্য়েকটা কোষে থাকে। বলে রাখা ভাল, এটি শরীরে থাকা মানেই কিন্তু বিপদজনক নয়। তবে শরীরে বেশ কিছু উপকারী কোলেস্টেরলও থাকে।

আরও পড়ুনঃ আমি তৃণমূলে আছি, জানালেন শিশির অধিকারী

Shamim Ahamed Ads

এই কোলেস্টেরলকে বলা হয় ‘হাই ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)। এটি খারাপ কোলেস্টেরলকে শোষণ করে এবং শরীর সুস্থ রাখে। হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এইচডিএল। তাই শরীরে এইচডিএলের মাত্রা বজায় রাখা জরুরি। খাদ্যতালিকায় এবং জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই রক্তে এইচডিএলের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব।

কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন
কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন

বাচ্চাদের মস্তিষ্কের স্নায়ুকোষগুলির স্বাভাবিক বিকাশের জন্য় কোলেস্টেরল জরুরি। এই কোলেস্টেরল দুরকমের। খারাপ কোলেস্টেরল বা এলডিএল, অর্থাৎ লো ডেনসিটি লাইকো প্রোটিন। আর গুড কোলেস্টেরল বা এইচডিএল, অর্থাৎ হাইডেনসিটি লাইকো প্রোটিন। এলডিএল বা খারাপ কোলেস্টেরল আর্টারিতে ব্লকেজ তৈরি করে। আর ভাল কোলেস্টেরল বা এইচডিএল, আর্টারির ব্লকেজ হওয়া থেকে রক্ষা করে।

শরীরে ১০০ মিলিগ্রামের কম এলডিএল বা খারাপ কোলেস্টেরল থাকলে কোনও ক্ষতি নেই। কারণ এটা স্বাভাবিক। কিন্তু এর পরিমাণ যদি বেড়ে ১০০ থেকে ১২৯ মিলিগ্রামের ভেতর থাকে তাহলে স্বাভাবিকের থেকে একটু বেশি। আর, ১৩০ থেকে ১৫৯ মিলিগ্রাম থাকলে তা বেশির দিকে বলে মনে করা হয়। ১৬০ থেকে ১৮৯ হলে তাকে বেশি বলে মনে করা হয়। আর তা ১৯০ ছাড়িয়ে গেলে খুব বেশি বলে মনে করা হয়।

কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন
কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন

এবার আসা যাক ভাল কোলেস্টেরলের কথায়। ৪০ মিলিগ্রামের কম থাকলে তাকে প্রয়োজনের তুলনায় কম বলে মনে করা হয়। আর ৬০মিলিগ্রাম বা তার বেশি থাকলে তাকে বেশি বলা হয়।

শরীরে ভাল কোলেস্টেরল বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাদ্যগ্রহণ করুন। এ ক্ষেত্রে খাদ্যতালিকায় রাখতেই পারেন কাঠবাদাম, আখরোট, ফ্যাটযুক্ত মাছ, সর্ষের তেল, জলপাই, অ্যাভোকাডো।

রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে শরীরচর্চার উপর ভরসা রাখতেই পারেন। এ ক্ষেত্রে অ্যারোবিক ব্যায়াম, ভারী শরীরচর্চা করলে উপকার পেতে পারেন। তা ছাড়া নিয়মিত হাঁটাহাঁটি করলে, সাঁতার কাটলেও এইচডিএল-এর মাত্রা বাড়ে।

শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে চাইলে সবার আগে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। এই অভ্যাস রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। উল্টে খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমিয়ে বাড়িয়ে দেয়। যা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন

কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন
কোলেস্টেরল মানেই খারাপ নয়, রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে জানুন

ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে খাদ্যতালিকায় বেগুনি রঙের সব্জি রাখুন। বেগুন বা বেগুনি বাঁধাকপিতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত