সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

Sandeshkhali Issue: অন্যদিকে, সন্দেশখালির জমি দখল ও নারী নির্যাতন মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার সেই মামলার শুনানি ৩ মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির জমি দখল, নারী নির্যাতন ও অস্ত্র উদ্ধার মামলায় বিস্ফোরক বয়ান পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, সোমবার ব্যাঙ্কশাল কোর্টে শেখ শাহজাহানকে হাজির কর ইডির দাবি, জমি-ভেড়ি দখল করে যে বিপুল পরিমাণ অর্থ আসত সেই টাকাতেই অস্ত্র মজুদ করা হয়েছে সন্দেশখালিতে। শুধু তাই নয়, এই ঘটনায় জড়িত রয়েছেন রাজ্যের ২-৩ জন মন্ত্রী!

আরও পড়ুন: সন্দেশখালি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ৩ মাস পিছিয়ে গেল শুনানি

আবু তালেব মোল্লার বাড়ি থেকে শুক্রবার প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। সেই থেকেই তিনি নিখোঁজ। সেখানে শাহজাহানের কিছু তথ্যও পাওয়া যায়। যদিও আজ কোর্ট থেকে বেরিয়ে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সন্দেশখালির বেতাজ বাদশা। এদিকে আবু তালেবকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। তাঁর বাড়ি থেকে বিদেশী অস্ত্রও উদ্ধার হয়।

সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির
সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

কোর্টে ইডি আরও বলেছে, জমি-ভেড়ির টাকা থেকেই অস্ত্র কেনা হয়। পাশাপাশি, বেআইনিভাবে শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিতে সাহায্য করতেন রাজ্যের একাধিক মন্ত্রীরা। জমি-ভেড়ির টাকা থেকেই সন্দেশখালিতে অস্ত্রভান্ডার, এই বিষয়টা কার্যত নিশ্চিত কেন্দ্রীয় এজেন্সি।

অন্যদিকে, সন্দেশখালির জমি দখল ও নারী নির্যাতন মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার সেই মামলার শুনানি ৩ মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত। আজ, সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, রাজ্য়ের তরফে অতিরিক্ত তথ্য় পেশ করার জন্য ২ সপ্তাহ অতিরিক্ত সময় চাওয়া হয়। সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট মামলার শুনানি একেবারে জুলাই মাস পর্যন্ত পিছিয়ে দিল।

সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

প্রসঙ্গত, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় থানাও মামলা করে শীর্ষ আদালতে। সেই মামলাতেই বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির কথা ছিল।

সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

বিগত কয়েকমাস ধরেই শিরোনামে সন্দেশখালি ইস্যু। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে কার্যত ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়েছে উত্তর ২৪ পরগণার দ্বীপাঞ্চলে। মূল অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন। এই মামলায় কলকাতা হাই কোর্ট সিট গঠন করে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, একটি পোর্টাল খুলে সেখানে ই-মেইলে অভিযোগ জমা করার নির্দেশও দেয়।

সন্দেশখালিকাণ্ডে জড়িত রাজ্যের ২-৩ জন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

সিবিআই সূত্রে খবর, সেই সংশ্লিষ্ট ই-মেইলে ঢালাও অভিযোগ জমা পড়েছে। এর পরই আবার গত শুক্রবার সন্দেশখালির একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেদিনই সুপ্রিম কোর্টে কলকাতা হাই কোর্টের সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে পাল্টা মামলা করে রাজ্য। সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। তবে, সন্দেশখালি নিয়ে ভোটের আগে রাজ্য সরকার যে ক্রমেই ব্যাকফুটে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত