সন্দেশখালি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ৩ মাস পিছিয়ে গেল শুনানি

Sandeshkhali Case: সন্দেশখালির জমি দখল ও নারী নির্যাতন মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির জমি দখল ও নারী নির্যাতন মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার সেই মামলার শুনানি ৩ মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত। আজ, সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, রাজ্য়ের তরফে অতিরিক্ত তথ্য় পেশ করার জন্য ২ সপ্তাহ অতিরিক্ত সময় চাওয়া হয়। সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট মামলার শুনানি একেবারে জুলাই মাস পর্যন্ত পিছিয়ে দিল।

আরও পড়ুন: ফের বঙ্গে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

প্রসঙ্গত, সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় থানাও মামলা করে শীর্ষ আদালতে। সেই মামলাতেই বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির কথা ছিল।

সন্দেশখালি মামলায় 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, ৩ মাস পিছিয়ে গেল শুনানি

বিগত কয়েকমাস ধরেই শিরোনামে সন্দেশখালি ইস্যু। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে কার্যত ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়েছে উত্তর ২৪ পরগণার দ্বীপাঞ্চলে। মূল অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ থেকে শুরু করে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন। এই মামলায় কলকাতা হাই কোর্ট সিট গঠন করে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, একটি ই-মেইলে অভিযোগ জমা করার নির্দেশও দেয়।

aa 1

সন্দেশখালি মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ৩ মাস পিছিয়ে গেল শুনানি

সিবিআই সূত্রে খবর, সেই সংশ্লিষ্ট ই-মেইলে ঢালাও অভিযোগ জমা পড়েছে। এর পরই আবার গত শুক্রবার সন্দেশখালির একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেদিনই সুপ্রিম কোর্টে কলকাতা হাই কোর্টের সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে পাল্টা মামলা করে রাজ্য। সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। তবে, সন্দেশখালি নিয়ে ভোটের আগে রাজ্য সরকার যে ক্রমেই ব্যাকফুটে তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

aa sandesh 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন