নজরবন্দি ব্যুরোঃ কোন পাঠ্যক্রমে হবে প্রাথমিক টেট? প্রশ্নপত্রের ধরন কী রকম হবে? কত নম্বর পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে? ২০২২ সালের প্রাথমিক টেট সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জানিয়ে গাইডলাইন জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ এনসিসিতে থাকলে কেউ তৃণমূলের ঝাণ্ডা ধরবে না, বিস্ফোরক দাবি দিলীপের


বুধবার পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তথ্য সম্বলিত গাইডলাইনটি। কোন পাঠ্যক্রমে হবে প্রাথমিক টেট? প্রশ্নপত্রের ধরন কী রকম হবে? কত নম্বর পেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে? ২০২২ সালের প্রাথমিক টেট সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জানিয়ে গাইডলাইন জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ । বুধবার পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তথ্য সম্বলিত গাইডলাইনটি।

চলতি বছর ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে প্রাথমিক টেট। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। পর্ষদ প্রকাশিত গাইডলাইন অনুযায়ী, এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে হবে হবে গোটা পরীক্ষাটি। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। অর্থাৎ, ১৫০ নম্বরের জন্য ১৫০টি MCQ প্রশ্ন থাকবে।



প্রতিটি প্রশ্নের জন্য থাকবে চারটি করে বিকল্প উত্তর। তার মধ্যে থেকে বেছে নিতে হবে সঠিক উত্তরটি। এছারাও জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে কনো ছাপা বা হাতে লেখা কাগজ নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার্থীরা নিজেদের কাছে পেন্সিল বক্স, প্লাস্টিক ব্যাগ, ক্যালকুলেটর, স্কেল পেনড্রাইভ, লেখার প্যাড, রাবার, লগ টেবিল, বৈদ্যুতিক পেইন বা স্ক্যানার, পরীক্ষা দেবার জন্য কার্ডবোর্ড ইত্যাদি রাখতে পারবেন না ।

কোন পাঠ্যক্রমে কি নিয়মে হবে প্রাথমিক টেট? এই প্রথম গাইডলাইন প্রকাশ পর্ষদের
শুধু তাই নয় পরীক্ষার সময় ঘড়ি, মোবাইল ফোন, মাইক্রোফোন, ইয়ারফোন, পেজার রাখাও যাবে না । এমনকি পরীক্ষা কেন্দ্রের ভেতরে খাবার-দাবার বা পানীয় নিয়ে ঢোকা যাবে না।








