নজরবন্দি ব্যুরো: এনসিসিকে অনুদান বন্ধ করে দিচ্ছে রাজ্য। আর এই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধীদের মধ্যে তরজা। মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয় এনসিসির অনুদান বন্ধ হয়ে গেলে কেন্দ্রের ও কি অগ্নিবীর প্রকল্প বন্ধ হবে?
আরও পড়ুন: ভোপালের কারখানায় ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ কমপক্ষে ১৫ জন


এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,”সেনা,আধা সেনা এতে যে নিয়োগ হয় সব NCC থেকে যায়। নাহলে সবাই NCC করে না। তার জন্য আলাদা সিস্টেম আছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশ প্রেম ও নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচা করে স্কুল জীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়। আর এটা বড় অভিযান হিসাবে চলছে। সেনা লোকেরা এসে প্রশিক্ষণ দেন, সেই জন্য সারাদেশে এটা চলছে। বহু ছেলে মেয়ে উপকৃত হয়।”

এরপর রাজ্যে এনসিসি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন,”এনসিসি করলে কেউ মা মাটি মানুষের ঝাণ্ডা ধরবে না, জয় বাংলা বলবে না, তাই বোধ হয় ফান্ড বন্ধ করে দিচ্ছে।” যদিও রাজ্যে এনসিসি-র ফান্ড বন্ধের অভিযোগ মানতে চাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি দিলীপ ঘোষের বিপক্ষে বলেন।
এনসিসিতে থাকলে কেউ তৃণমূলের ঝাণ্ডা ধরবে না, বিস্ফোরক দাবি দিলীপের



তাঁর কথায়, ”এনসিসি-র ফান্ড বন্ধ বলে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। অর্থমন্ত্রী বলেই দিয়েছেন গত ২০ তারিখে এনসিসির ফান্ডে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যেভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে সেভাবে বাকি টাকাও পাবে। দিলীপবাবু তাঁর কথায় এটাই প্রমাণ করে দিলেন এনসিসির মতো সংস্থারও গেরুয়াকরণ করতে চাইছেন ওঁরা। বিসিসিআইয়েরও গেরুয়াকরণ করেছেন।”







