নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ প্রায় ৪ মাস লকডাউনের জন্য বন্ধ ট্রেন, মেট্রো, শপিং মল, সিনেমা হল সহ প্রায় সব কিছু। সামনের সপ্তাহে শুরু হতে চলেছে আনলক ৩। আসলে দেশ জুড়ে লকডাউন করেও করোনাকে সেভাবে কাবু করা যায়নি।বরং দিন দিন বেড়েই চলেছে প্রকোপ। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি ব্যাবহার করছে সম্মান দিচ্ছে না, ঘরে ফিরছেন ঘরের ছেলে মুকুল!


পৃথিবীতে ভারত আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে এই রুপ অবস্থায় কি আবার লকডাউনের পথে দেশ? আগামী সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী সেখানে কি আলোচনা হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু দেশের এই অবস্থায় কি লোকাল ট্রেন বা মেট্রো চালান যাবে দ্বিতীয় পর্যায়ের আনলক ৩ তে? এক আধিকারিকের কথা মতো এই অবস্থায় মেট্রো বা লোকাল ট্রেন চালানো কোন ভাবেই সম্ভব নয়।
আবার স্কুল ও খোলা সম্ভব নয়। অভিভাবকরাও চাইছেন না এই খারাপ সময় স্কুল খুলুক।অপর দিকে জিম, সুইমিং পুল, রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে। সাধারণ গণপরিবহণ যেভাবে চলছে, সেভাবেই চলবে। বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক সামাজিক দূরত্ব মেনে সিনেমা হল এবং থিয়েটার খোলার পরামর্শ দিয়েছে। সেই প্রস্তাবে আলোচনা চলছে। সূত্রের খবর, তৃতীয় পর্যায়ের আনলকের রূপরেখা একপ্রকার চূড়ান্ত। প্রধানমন্ত্রীর দপ্তরের ছাড়পত্র পেলেই তা ঘোষণা করা হবে।এক কথায় আনলক ৩ এ খুব একটা পরিবর্তন হবে না।









