Weather Updates: সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তীব্র দাবদাহ থেকে সাময়িকভাবে হলেও রেহাই পেতে চলেছে রাজ্যবসী। অবশেষে আসছে স্বস্তির বৃষ্টি। আর শুধু উত্তরবঙ্গই নয় এবার সুখবর দক্ষিণবঙ্গেও (West Bengal Weather Update)। আর কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পশ্চিমের জেলায় দাবদাহ চরমে পৌঁছবে। তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ এবার হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, রেফার নিয়ে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পয়লা বৈশাখের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast Bengal) রাজ্যের সব জেলায়। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে
সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

সোমবার, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিত আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ। চৈত্রসংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ব্রাত্য ছিল দক্ষিণবঙ্গ। সোমবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও হতে পারে বৃষ্টি। তবে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারপর বাংলা ক্যালেন্ডারে বছরের শেষদিন ভিজবে দক্ষিণবঙ্গ। তবে এখনই তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।

সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে
সুখবর দক্ষিণবঙ্গের জন্যে! কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে ঝড়-বৃষ্টি শুরু রাজ্যজুড়ে

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। এপ্রিলেও এখনও পর্যন্ত কোনও ঝড়ের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত