হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, রেফার নিয়ে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি রোগী রেফারের ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার উত্তপ্ত হয়েছে সরকারি হাসপাতাল। বহুবার প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসা ব্যাবস্থা। সেই নিয়েই এবার বিশেষ নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। যা নিয়ে প্রবল তৎপরতা দেখা দিয়েছে স্বাস্থ্যকর্তা ও আধিকারিদের মধ্যে। সরকারের অবস্থান চূড়ান্ত করার পাশাপাশি এই ভিত্তিতে সতর্ক করা হয় রাজ্যের ৯০টি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রকে।

আরও পড়ুনঃ Hanskhali Incident: হাঁসখালি ধর্ষণকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আর্জি

তবে এখানেই শেষ নয়। রাজ্য জুড়ে রেফার সমস্যার সমাধানের জন্য এবার হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন। জানা গিয়েছে, ইমার্জেন্সি বিভাগে কোনও রোগী এলেই দেওয়া হবে ই-প্রেসক্রিপশন। অবস্থা খতিয়ে দেখে রেফারের পরিস্থিতি দেখা দেয় তাহলে তা আসবে মেডিক্যাল সুপারের কাছে। সেখান থেকে যে হাসপাতালে রোগীকে পাঠানো হবে জেনে নিতে হবে সেখানকার ব্যবস্থা। পাশাপাশি ফোন করে জানাতে হবে রোগীর নাম, ও গাড়ির নম্বর। মেনে নেওয়া হবে না কোনও গাফিলতি।

গতকাল হাসপাতাল গুলির তরফে আরও জানানো হয়েছে, নিজ হাসপাতালে রোগী পরিষেবার সমস্ত ব্যবস্থা থাকার পরে রেফার হলে দায়ী থাকবেন ডেপুটি সুপার। এই ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রতিটি হাসপাতাল।

হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, বিশেষ ঘোষণা স্বাস্থ্য ভবনের

Maharashtra: Govt-civic hospitals' resident doctors to get ₹1.21 lakh each for Covid service

কিন্তু কীভাবে চলবে এই কাজ? আপাতত যে পরিকল্পনা স্থির করা হয়েছে সেই অনুযায়ী প্রথমে স্থিতিশীল করতে হবে রোগীকে। এরপরে অন্যত্র রোগী রেফার করা হলে তার উপযুক্ত কারন উল্লেখ করতে হবে সেই ই-প্রেসক্রিপশনে। তাছাড়াও রেফার করা রোগীর অবনতি ঘটতে থাকলে কিংবা মৃত্যু হয় তার দায় থাকবে ডেপুটি সুপারের। পাশাপাশি হাসপাতালে কারুর গড় হাজিরা থাকলে তাকে অনুপস্থিত বলেই গন্য করার কথা ও শোনা গিয়েছে। এরপরেও একইরকম কাজ করলে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর