Weather Updates: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘূর্ণাবর্ত, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা গুলিতেও। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যার প্রভাব পড়বে বাংলায়।

আরও পড়ুনঃ অর্থব্যবস্থা থেকে বাতিল হচ্ছে ১০ ধরনের নোট, বিরাট সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

হাওয়া অফিস জানাচ্ছে, গোয়ালিয়ার, সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর ওড়িশা উপকূলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘুর্ণাবর্তটি অগ্রসর হতে পারে মহারাষ্টের দিকে।

rain in kolkata

এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু রাজ্যে। বাংলার ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টিপাত হবে। কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে, যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচদিন।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘূর্ণাবর্ত, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে।

weather 2

তবে বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ওইদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘূর্ণাবর্ত, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘূর্ণাবর্ত, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে।

এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে উত্তরাখন্ড, দিল্লি, হরিয়ানা, চন্ডিগড় পাঞ্জাব, হিমাচল প্রদেশ,  উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি এবং পশ্চিমের কঙ্কন গোয়া সহ কর্নাটক উপকূলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত