নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, আপ্লুত মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। আদালতে ঝুলে রয়েছে সেই মামলা। এরই মধ্যে নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, রাজ্যের মুকুটে সংযোজিত হল নতুন পালক। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাাডাভাইসরি কাউন্সিলের এই রিপোর্টে রাজ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ট্যুইট করে এই খবর জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুনঃ Weather Update: শীতে কি আবারও ব্যাঘাত ঘটতে পারে? কি বলছেন আবহাওয়া দফতর

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পঞ্চম শ্রেণী অবধি ৫ টি মানদণ্ডের নিরিখে করা হয়েছে এই মুল্যায়ন। সেই রিপোর্টে বলা হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী ফাউণ্ডেশন লিটারেসি এবং নিউমেরসি সুচকে প্রথম স্থানে রয়েছে বাংলা। যার জন্য শিক্ষক, অভিভাবক এবং ছাত্র পড়ুয়াদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু গত দুই বছর ধরে বন্ধ রয়েছে সমস্ত পাঠক্রম। করোনার রাশ আলগা হলেও খোলেনি স্কুল। শোনা যাচ্ছে আগামী বছরের শুরু থেকেই খুলতে পারে স্কুল। পঠনপাঠনের একমাত্র মাধ্যম অনলাইন। তাকে ঘিরেও রয়েছে বিস্তর সমস্যা। এমনকি প্রাথমিক স্কুলের নিয়োগকে কেন্দ্র করে বারবার সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কেন্দ্রের ঘোষণা দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় এগিয়ে বাংলা

নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, ট্যুইট মুখ্যমন্ত্রীর 

নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, ট্যুইট মুখ্যমন্ত্রীর 
নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, ট্যুইট মুখ্যমন্ত্রীর 

যদিও এটা প্রথম নয়, এর আগে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষার সাফল্যের জন্য রাজ্য সরকার জিতে নিয়েছিল স্কচ পুরস্কার। এবার কেন্দ্রের রিপোর্টে নতুন প্রশংসনীয় বিষয় অর্জিত হল রাজ্য সরকারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত