নজরবন্দি ব্যুরোঃ মুক্ত বিমল গুরুং, ভোটের আগে ফ্রি হ্যান্ড দিয়ে মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার। বিধানসভা (Assembly Election 2021) ভোটের আগে এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি তথা বিরোধী শিবির। সূত্রের খবর, বিমলের ইচ্ছানুসারেই মামলা প্রত্যাহার করা হচ্ছে। সূত্রের জানাচ্ছে, মোট ৭০ টি মামলা ফিরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে বিমলের বিরুদ্ধে চলতে থাকা মামলায় বিশেষ কোন প্রমান পাওয়া যায়নি তাই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলা নিজের মেয়েকে চায়, ২১-এর সুর বেঁধে BJP কে তুলোধোনা অভিষেকের!


এদিকে কিছুদিন আগে অজ্ঞাতবাস থেকে প্রকাশ্যে এসে মমতা বন্দোপাধ্যায় কে সমর্থন দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তৃতীয়বারের জন্যে। সাংবাদিক সম্মেলনের পর, সমর্থকদের ভিড়ে ঠাসা সমাবেশে চেনা মেজাজে হুঙ্কার দিয়েছিলেন গুরুং! দার্জিলিং-এ বিমল গুরুং এর আসাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছিল ট্রেন অবরোধ, পথ অবরোধ। কিন্তু বিমল গুরুং আছেন বিমল গুরুংএই তা বুঝিয়ে পরপর বিরাট বিরাট জনসভা করেছিলেন তিনি।
তিনি যতগুলো জনসভা করেছেন, সভাস্থলে সমবেত হাজার হাজার জনতার হর্ষধ্বনি আর চিৎকার বুঝিয়ে দিয়েছেন তাঁরা আছেন বিমলের সাথেই। সেদিন গুরুং বলেন, ‘‘উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি আসন জেতানোই এখন আমাদের লক্ষ্য।’’‘‘কথা দিয়েও রাখেনি বিজেপি। এর জবাব দিতে হবে একুশের নির্বাচনে।’’ সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, শীঘ্রই দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিকে জনসভা করবেন। গুরুং কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগেল তোলেন। তাঁর কথায়, “একাধিক প্রকল্পে কেন্দ্র দুর্নীতি করছে। রাজু বিস্তাকে সাড়ে চার লাখ ভোটে জিতিয়েছি পাহাড় থেকে। অথচ আমাদের দাবি নিয়ে কোনও আলোচনা নেই।”
বিমলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সিপিআই =এম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, “রাজ্যে আইনের শাসন নেই, সেটা রাজ্য সরকার প্রমাণ করে দিল। যিনি পুলিশ অফিসার খুনে অভিযুক্ত, যে মানুষকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল। পুলিশ যাকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছিল, তাঁর বিরুদ্ধে মামলা কখনও প্রত্যাহার করে নেওয়া হয়! যেহেতু বিমল গুরুং ওনাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছে, মা বলে ডেকেছে, তাই এখন সাত খুন মাফ।”









