নন্দীগ্রামে নির্বাচনের জন্যে ২টি কার্যালয় খুলছে তৃণমূল, নেতৃত্বে স্বয়ং নেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা আগেই করে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্যে মনোনয়ন পেশ করতে চলেছেন। তৃণমুল সূত্রে খবর, তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন নেত্রী। এদিকে স্বয়ং দলনেত্রী হবেন তাদের বিধায়িকা! সাজো সাজো রব পড়েছে এলাকায়। নন্দীগ্রামে নির্বাচনের জন্যে ২টি কার্যালয় খুলছে তৃণমূল।

আরও পড়ুনঃ হাওড়ার ভোটে স্পর্শ্বকাতর ৫০০ বুথ, এরিয়া ডমিনেশন শুরু হল কেন্দ্রীয় বাহিনীর।

দলনেত্রীর সামনে এখন একাধিক কাঁটা। একদিকে এককালের আস্থা ভাজন শুভেন্দু অধিকারী এখন ফুল বদলে হয়েছেন বিজেপির নেতা। ২০০৯ সালের এলাকা পুনর্বিন্যাসের পর নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লক নিয়ে তৈরি হয় নন্দীগ্রাম বিধানসভা। সেই ২০০৯ সাল থেকেই নন্দীগ্রামে ভোট পরিচালনার যাবতীয় দায়িত্বে থাকতেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দু এখন বিজেপি শিবিরে। আজ দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থীও হবেন তিনি।

অন্যদিকে, ২১ এর নির্বাচনে ঘুরে দাঁড়াতে একদিকে বামপক্ষ কংগ্রেস এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তথা তাঁর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে জোট বেঁধেছে। জোট মিটতেই সংখ্যালঘু ভোট কে পাখির চোখ করে ৫ দশকের আসন হেলায় আব্বাসের দলকে ছেড়ে দিয়েছে বামেরা। আসনের নাম নন্দীগ্রাম। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কে রুখতে সংখ্যালঘু ভোট ভাগ করা প্রয়োজন। তাই সুকৌশলে সেই কাজ সেরেছে বামেরা। এদিকে গ্রাউন্ড জিরো নন্দীগ্রামে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তৃণমূলও।

নন্দীগ্রামে নির্বাচনের জন্যে ২টি কার্যালয় খুলছে তৃণমূল, দুটি ব্লকে দুটি দফতর। পর্যবেক্ষকদের মতে নন্দীগ্রাম-১ ব্লক সংখ্যালঘু অধ্যুষিত, অন্যদিকে নন্দীগ্রাম-২ ব্লকে রয়েছে সংখ্যাগুরুদের প্রাধান্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি হিসেবে নন্দীগ্রাম নেতৃত্বের সাথে ভোট পরিচালনা করবেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন।

উল্লেখ্য, বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থী কে হবে তা এখনও ঘোষণা করেনি। তবে মমতা বন্দোপাধ্যায় যেদিন নন্দীগ্রাম আসনে নিজের নাম ঘোষণা করেন সেদিনই বিজেপি নেতা, নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাফ লাখ ভোটে হারাবেন তৃণমূল সুপ্রিমো’কে। রাজনৈতিক মহলের ধারণা বিজেপি নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত