‘আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবকে স্বাগত’, জানালেন নীতা আম্বানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন রবিবার এক প্রেস বিবৃতি জারি করে বলেছেন, ‘আনন্দ আর গর্বের সঙ্গে আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবকে স্বাগত এবং সঙ্গে তাদের লক্ষ লক্ষ সমর্থকদের। দুই শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (বর্তমানে এটিকে-মোহনবাগানে) সুবাদে ভারতীয় ফুটবলে খুলে গেল সীমাহীন সম্ভাবনা, বিশেষত প্রতিভার অন্বেষণে।’

নীতা আম্বানি বলেছেন,’পশ্চিমবঙ্গ ভারতীয় ফুটবলের উন্নতিতে গঠনমূলক ভূমিকা পালন করে চলেছে। এই পথ অনুসরণ করেই আইএসএলে শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতে আরও বেশি করে জনপ্রিয়তা লাভ করবে। শুধু তাইই নয়, আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবের অংশগ্রহণে আইএসএল তার লক্ষ্যে এবং প্রতিযোগিতামূলক ও স্বাস্থ্যকর ফুটবল ঘরানা দেশজুড়ে গড়ে তুলতে পারবে।’

শ্রী সিমেন্টের সঙ্গে গাটছাড়া বেঁধে ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই বিনিয়োগকারি পেয়ে গিয়েছে। ফলে আইএসএল খেলার প্রাথমিক শর্ত পূরণ করে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য ঝাঁপিয়ে পড়েছিল লাল হলুদ শিবির। এবার FSDL কর্ণধার তথা চেয়ারপার্সন নীতা আম্বানিও ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলের সপ্তম সংস্করণে স্বাগত জানিয়ে পরিস্কার বার্তা দিয়েই দিলেন যে ভারতের টপ লিগ ইন্ডিয়ান সুপার লিগ খেলতে লাল হলুদ শিবিরের সামনে আর কোনও বাধা নেই। এই ঘোষণার সঙ্গেই আইএসএলের সপ্তম সংস্করণে একাদশ তম দল হিসেবে ইস্টবেঙ্গল এফসি নামে মাঠে নামটা এখন শুধুই সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর