নজরবন্দি ব্যুরোঃ নভেম্বর এর শেষ ডিসেম্বর শুরু আর শীতের আমেজ থাকবেনা এটা হতে পারে না। তাই আজ সকাল থেকে বেশ শিরশিরে ভাব অনুভূত হচ্ছে। সকালের হিমেল পরশ, কম্বলের আরাম আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক! ব্যস, আবহাওয়া দফতর জানাচ্ছে, দোরগোড়ায় হাজির শীত। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে জেলাগুলিতে।
আরও পড়ুনঃ মমতার ছোঁয়ায় বদলে গেল অনেক নাম, দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা!


ফের নামল পারদ। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবারের তুলনায় শনিবার এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়নি। মূলত পরিস্কার আকাশ, তাই তাপমাত্রা কম। সকালে শীতের আমেজ রয়েছে শহর জুড়ে। তবে বেলা বাড়তেই তাপমাত্রার পারদ বাড়ছে ক্রমশ। নভেম্বরের শেষেও সারাদিন শীতের অপেক্ষায় বাঙালি।
আগামী ২৪ ঘণ্টা থাকবে শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলীয় বাষ্পের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে উত্তুরে-পশ্চিমী বাতাস। মেঘের দখলে আকাশ।
জেলায় শীতের আমেজ, সুদিন শীতবিলাসিদের

তবে শীতবিলাসীদের জাঁকিয়ে শীত অনুভব করার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হলেও আগামী দিন-দুয়েক থেকেই পারদ পতন অব্যাহত থাকবে শহরের। মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই ১৮ ডিগ্রির নিচে নামতে পারে শহরের তাপমাত্রা।









