শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ, আজও রোদবৃষ্টির লুকোচুরি শহর জুড়ে

উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এ কেমন মরশুম! এ যেন আবহাওয়ার মুড স্যুইং। পঞ্জিকা মতে বসন্ত, অনুভূতি শীতের, বাইরে বৃষ্টি। মার্চে নজিরবিহীন উত্থানপতন পারদে। কলকাতা সহ রাজ্য জুড়ে চলছে দফায় দফায় বৃষ্টি। চলছে মেঘ বৃষ্টির খেলা। তবে আলিপুর আবহাওয়া দফতর মারফত জানা যাচ্ছে, শনিবার থেকেই আবার বৃষ্টি কমলেই চড়বে পারদ।

শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ, আজও রোদবৃষ্টির লুকোচুরি শহর জুড়ে

আরও পড়ুন : নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

শনিবার পর্যন্ত সারা রাজ্য জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে হাল্কা ঝোড়ো হাওয়া। আজও বিকেলের পরে রয়েছে ঝড়বৃষ্টির পুর্বাভাস। কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ, আজও রোদবৃষ্টির লুকোচুরি শহর জুড়ে
শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ, আজও রোদবৃষ্টির লুকোচুরি শহর জুড়ে

শনিবার পর্যন্ত চলবে দুর্যোগ, আজও রোদবৃষ্টির লুকোচুরি শহর জুড়ে

সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।
আর সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর