নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

আবগারী দুর্নীতি মামলায় BRS নেত্রী কে কবিতাকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে ED। এবার এজেন্সির জালে স্বয়ং মুখ্যমন্ত্রী। জেল থেকেই চালাবেন সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুর্নীতিমুক্ত ভারত গড়তে রাজনীতিতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তার দলের প্রতীক ঝাঁটা। অর্থাৎ দুর্নীতিকে যাকে বলে কার্যত ঝেটিয়ে বিদায় করা। সেই মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবগারী দুর্নীতি মামলায় গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌঁছয় ১২ জনের একটি দল। জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে রাতেই গ্রেফতার করা হল তাঁকে। বাজেয়াপ্ত করা হল তার ফোন।

নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল
নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

আরও পড়ুন : ভোটের আগেই ফের মুখ পুড়ল মোদী সরকারের, সুপ্রিম কোর্টের পর এবার কমিশনে ধাক্কা

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার কেজরীওয়াল। ৯ বার হাজিরা এড়িয়েছেন কেজরীওয়াল। গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়েছিলেন দিল্লী হাইকোর্টে। আবগারী দুর্নীতি মামলা (Delhi Liquor Scam) ও দিল্লী জল বোর্ডের দুর্নীতি এই দুই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নির্বাচনে প্রাক্কালে অ্যাকশানে ইডি! আবগারী দুর্নীতিতে গ্রেফতার কেজরীওয়াল

প্রসঙ্গত, অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির পর আবগারী মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। এই কথা দিল্লির শিক্ষামন্ত্রী এবং আপ নেত্রী অতিশী মারলেনা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। আবগারী দুর্নীতি মামলায় BRS নেত্রী কে কবিতাকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে ইডি। এবার এজেন্সির জালে স্বয়ং মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের এজেন্সি চাল দেওয়া নিয়ে কার্যত সোচ্চার বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত