কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, সোমবার রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। গত কয়েক দিনের দাবদাহ থেকে মুক্তি পাবেন রাজ্যের মানুষ।

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!

আরও পড়ুন : ISF-এর পর এবার বাম-কংগ্রেস দ্বন্দ্ব? বসিরহাটেও CPIM-এর বিরুদ্ধে প্রার্থী দেবে হাত শিবির!

মঙ্গল ও বুধবার এই দু’দিন তাপমাত্রা ফের বাড়বে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ, সোমবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে কলকাতায়। বৃহস্পতিবার ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!
কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!

কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, তীব্র দাবদাহের পর ক্ষণিক স্বস্তির আশায় শহরবাসী!

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে সামান্য .৫ মিলিমিটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর