সন্দেশখালির প্রতিবাদী মুখ নিরাপদ সর্দারকে বসিরহাট কেন্দ্রের টিকিট দিয়েছে বামফ্রন্ট। এবার অসমর্থিত সূত্রে খবর, সেই কেন্দ্রেও বামেদের বিরুদ্ধে প্রার্থী দিতে পারে কংগ্রেস। একই সঙ্গে, মুর্শিদাবাদে সিপিআইএম-এর মহম্মদ সেলিমের পাশেও কাউকে টিকিট দিতে পারে হাত শিবির।
আরও পড়ুন: তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ ‘শিক্ষা’ দেবার ডাক মোদীর


মুর্শিদাবাদ বা বসিরহাটে কাদের প্রার্থী করা হবে তা এখনও চূড়ান্ত না হলেও কংগ্রেসের শীর্ষ মহলে আলোচনা চলছে বলেই সূত্রের খবর। সব কিছু ঠিক থাকলে ৮ এপ্রিল, সোমবার এই দুই কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে কংগ্রেস। এর আগে আসন সমঝোতা নিয়ে আইএসএফ-বামফ্রন্ট মন কষাকষি হয়। এবার একই কেন্দ্রে সিপিআইএম ও কংগ্রেস উভয় দলই প্রার্থী দিতে চলেছে। ভোট কাটাকাটির অঙ্কে জামানত বাজেয়াপ্ত হবে না তো দুই দলেরই? প্রশ্নটা তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

ভোট ভাগাভাগি যাতে না হয় সেই কারণেই একুশের বিধানসভা থেকে হাত ধরাধরি করে চলে আসছে সিপিআইএম-কংগ্রেস-আইএসএফ। সেই জোটে চিড় ধরেছে আসন্ন লোকসভার আগে আইএসএফ-এর কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে। দুই ফুল অর্থাৎ পদ্ম আর ঘাসফুলকে হারাতে যে জোট করার কারণ ব্যাখ্যা বামেরা দিয়েছিল, সেই ব্যাখ্যাই আজ প্রশ্নের মুখে। নিজেরাই একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে আসছে এই তিন দল।



ISF-এর পর এবার বাম-কংগ্রেস দ্বন্দ্ব? বসিরহাটেও CPIM-এর বিরুদ্ধে প্রার্থী দেবে হাত শিবির!
সেখানে ছাড় নেই শীর্ষ নেতাদেরও। মুর্শিদাবাদে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে টিকিট দিয়েছে। আর সেই কেন্দ্রে আইএসএফ-এর পর কংগ্রেসও যদি প্রার্থী দেয় তাহলে আখেড়ে লাভ হচ্ছে কার? কি হল এত ভাবনাচিন্তা করে? আসন সমঝোতা নিয়ে তাহলে কোনও দৃঢ় সিদ্ধান্তই নিতে পারল না শতাব্দী প্রাচীন দুই দল, এ যেন আবারও হয়ে গেল একটা ছেলেমানুষী!









