তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ ‘শিক্ষা’ দেবার ডাক মোদীর

Loksabha Elelction 2024: রবিবার দু’টি লোকসভা আসন- জলপাইগুড়ির জয়ন্ত রায় এবং দার্জিলিঙের রাজু বিস্তার হয়ে প্রচারসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৯ তারিখ থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় বাংলার তিন কেন্দ্র- কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটগ্রহণ। সেই কারণে ফের একবার উত্তরবঙ্গে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধূপগুড়ির সভায় সন্দেশখালি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি সব প্রসঙ্গই শোনা গেল তাঁর মুখে।

আরও পড়ুন: সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

রবিবার দু’টি লোকসভা আসন- জলপাইগুড়ির জয়ন্ত রায় এবং দার্জিলিঙের রাজু বিস্তার হয়ে প্রচারসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধূপগুড়ির সভা থেকে জনতার উদেশ্যে তিনি বলেন, “প্রতিটি বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে। তৃণমূলকে উচিৎ শিক্ষা দিতে হবে।” একই সঙ্গে মোদী জানান, আগামী দিনে বাংলার বিভিন্ন দুর্নীতি তদন্তে আরও গতি আসবে।

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ 'শিক্ষা' দেবার ডাক মোদীর

ফের একবার রাজ্যে ইডির বাজেয়াপ্ত করা ৩০০০ কোটি টাকা গরীবদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানালেন মোদী। বললেন, “ইডি তৃণমূল নেতাদের বাড়ি থেকে ৩ হাজার কোটি টাকা পেয়েছে। সব টাকা গরীবদের। চাকরি বিক্রি করে সেই টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। লুটের টাকা গরীবদের ফিরিয়ে দেওয়া হবে।”

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ 'শিক্ষা' দেবার ডাক মোদীর

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ ‘শিক্ষা’ দেবার ডাক মোদীর

প্রধানমন্ত্রী আরও বলেন, “১০ বছরে উন্নয়নের ট্রেলর হয়েছে। আসল উন্নয়ন এখনও বাকী।” সন্দেশখালির প্রসঙ্গেও মুখ খুলে তিনি বলেন, “গোটা দেশ দেখেছে সন্দেশখালির মা-বোনদের ওপর কী রকম অত্যাচার চালিয়েছে তৃণমূল গুন্ডারা। এখন তাঁরা তোলবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা চালাচ্ছে।”

তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, ধূপগুড়ি থেকে উচিৎ 'শিক্ষা' দেবার ডাক মোদীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর