‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’। তবে এই বসন্তের মধ্যে আবার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পুর্বাভাস মতই বুধবার রাজ্যের নানা জেলায় হয়েছে বৃষ্টি। আজও চলবে বৃষ্টি। গতকাল ছিল গত ৫৪ বছরে মার্চ মাসে দ্বিতীয় শীতলতম দিন। অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নেমেছে শহরের তাপমাত্রা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।



আরও পড়ুন : ‘শেষ হয়েও হইল না শেষ’, এসএসসি দুর্নীতি মামলায় শুনানি শেষে মুলতুবি রায়দান
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। রাজ্য জুড়ে জারি কমলা সতর্কতা।
বসন্তে শীতের আমেজ, ধেয়ে আসছে কালবৈশাখী, আজও আংশিক মেঘলা আকাশ











