পঞ্জিকা মতে, বঙ্গে শীতের বিদায় হয়ে গিয়েছে। এখন বসন্ত। তবে রাতের দিকে গা শিরশির করে উঠছে। সকালে চড়ছে পারদ। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বাড়ছে উষ্ণতা। সকালের দিকে মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯-২৩ মার্চ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।



আরও পড়ুন : নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ১৯- ২১ মার্চ পর্যন্ত তোলপাড় হবে আবহাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আজও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া।

শনিবার অব্দি মুখভার আকাশের, কালবৈশাখীর পুর্বাভাস রাজ্য জুড়ে
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। রাজ্য জুড়ে জারি কমলা সতর্কতা।










