নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি

কমিটিতে মোট ১৫ জন রয়েছেন। এছাড়াও রয়েছেন বিধায়ক ও আরও কিছু সাংবিধানিক আধিকারিকও। তবে প্রশ্ন উঠছে কেন ৩০ টি আসনের জন্য এই কমিটি কেন রাজ্যের সবকটি আসনের জন্য নয় এই কমিটি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট (Loksabha Election 2024)। রাজ্যে অবাধ ও শান্তিপুর্ণ ভোট করতে সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরেই সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct)। ব্রিগেডের ময়দান থেকে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল।

নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি

আরও পড়ুন: ‘একদিনের ডিজি’ বিবেক, ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বে সঞ্জয়, কেন বারবার বদল?

বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পড়েই  নিজেদের ভাবমুর্তি স্বচ্ছ করতে জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসকদল। সারা রাজ্যে নির্বাচনী প্রচার প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এই প্রথম ৩০টি আসনে লোকসভা আসনে নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল কংগ্রেস।

নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি
নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি

নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি

এই কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও একজিকিউটিভ মেম্বার রয়েছেন। এই কমিটিতে মোট ১৫ জন রয়েছেন। এছাড়াও রয়েছেন বিধায়ক ও আরও কিছু সাংবিধানিক আধিকারিকও। তবে প্রশ্ন উঠছে কেন ৩০ টি আসনের জন্য এই কমিটি কেন রাজ্যের সবকটি আসনের জন্য নয় এই কমিটি? তৃণমূল সূত্রে খবর, এই রাজ্যের যে আসনগুলিতে শাসক- বিরোধী বেশ টক্কর হতে পারে সেই আসনগুলিতে লড়াইয়ের ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত