‘একদিনের ডিজি’ বিবেক, ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বে সঞ্জয়, কেন বারবার বদল?

ভোটের মধ্যে বারংবার ডিজি বদল হলে ভোট প্রক্রিয়া সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এই ব্যবস্থা। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই মর্মে চিঠি দেয় নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট (Loksabha Election 2024)। রাজ্যে অবাধ ও শান্তিপুর্ণ ভোট করতে সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরেই সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct)। নিজেদের প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল।  বিগত বেশ কয়েকদিন ধরে সন্দেশখালি ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।

IPS

আরও পড়ুন : বেআইনি নির্মাণ রুখতে কড়া প্রশাসন, ভাঙার স্থগিতাদেশের আবেদন খারিজ হাইকোর্টে

এই ঘটনার আবহে সোমবার রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অপসারিত করা হয় রাজীব কুমারকে। এক রাজীবের নির্দেশে অপসারিত হয় অপর রাজীব। তাকে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেয় কমিশন। কমিশনে নতুন তিনটি নাম সুপারিশ করা হয়। গতকাল বিকেল ৫ টার মধ্যে নতুন ডিজি নিয়োগ করা হয় বিবেক সহায়কে। তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

ELECTION COM

তবে রাজ্যে ফের ডিজি বদল। ২৪ ঘণ্টার মধ্যে ফের বদলে গেল রাজ্য পুলিশের মুখ্য আধিকারিক। ইতিহাসের পাতায় ‘একদিনের ডিজি’ হিসাবে নাম থাকবে বিবেক সহায়ের। নতুন ডিজি পদে নিয়োগ করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে। তিনি ১৯৮৯ সালের আইপিএস (IPS) ব্যাচ। তবে বারবার কেন এই ডিজি বিভ্রাট এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে?

'একদিনের ডিজি' বিবেক, ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বে সঞ্জয়, কেন বারবার বদল?
‘একদিনের ডিজি’ বিবেক, ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বে সঞ্জয়, কেন বারবার বদল?

‘একদিনের ডিজি’ বিবেক, ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বে সঞ্জয়, কেন বারবার বদল?

বিবেক সহায়কে সিনিয়রিটির ভিত্তিতেই নাকি  ডিজি করা হয়েছিল এমনটাই জানিয়েছে কমিশন। কিন্তু রাজ্যে যে সাত দফা নির্বাচন অনুষ্ঠিত হবে তার সমাপ্তির আগেই ৩১ মে সমাপ্ত হবে বিবেকের মেয়াদ। ভোটের মধ্যে বারংবার ডিজি বদল হলে ভোট প্রক্রিয়া সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এই ব্যবস্থা। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই মর্মে চিঠি দেয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, আজ বিকেল ৫টার মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত