সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই ঘাম ঝরছে। আজ ছুটির দিনে কিছু না কিছু প্ল্যান তো বানিয়েই ফেলেছেন। কিন্তু বিকেল হতেই হয়তো সব প্ল্যান ভেস্তে যাবে। আজ বিকেল থেকেই আবহাওয়া বদলাবে। আগামী তিনদিন একটানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, করবেন একাধিক বৈঠক
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরমধ্যে কিছু জেলায় বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে। সোমবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে।

বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। যার ফলে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতির তৈরি হচ্ছে। পারদ চড়ছে নিয়মিত। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একটানা বৃষ্টির পূর্বাভাস দিলেও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ছুটির বিকেলের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, আজ থেকে একটানা বৃষ্টির পূর্বাভাস

এদিন উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে।



