কার্যত লোকসভা ভোটের দামামা বেজে গেছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত করেছে বিজেপি। এর মধ্যে আজ রবিবার রাজ্যে ১৫ সদস্যের জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ। আগামীকাল প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এবং পরে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। অনুমান করা হচ্ছে রাজ্যের ভোটের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে লোকসভার দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।
![]()


আরও পড়ুন : প্রকাশ্যে বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকা, নাম রয়েছে বাংলার ২০ জনের
সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ১৫ মিনিট করে সময় দেওয়া হবে তাদের অভিযোগ বা বক্তব্য রাখার জন্য। তারপর বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনারদের নিয়ে ম্যারাথন বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা।



এরপর ৫ মার্চ অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত বৈঠক রয়েছে। তারপর দুপুর ১২ টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সমস্ত বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করার কথা বেঞ্চের। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। গত শুক্রবার প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) এসে পৌঁছেছে রাজ্যে।
নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, করবেন একাধিক বৈঠক
বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করেছেন বাহিনীর জওয়ানরা। শুরু হয়েছে টহলদারি। ভোট (Loksobha Election 2024) ঘোষণার আগেই বাহিনী মোতায়েন কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। এদিকে সন্দেশখালির পরিস্থিতির উপরেও নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখা যাক জাতীয় নির্বাচন কমিশন কি নির্দেশ দেন?







