ফেব্রুয়ারির শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে বাংলা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রা বেড়েছে। শীতের আমেজ কার্যত উধাও। আপাতত কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update Of Bengal)? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অক্ষরেখা। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা ওড়িশা (Odisha) পর্যন্ত বিস্তৃত যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এদিকে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার জের। একটি ঝঞ্ঝা কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামীকাল, ৩ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। অন্যদিকে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে পূবালী হাওয়ার দাপট বাড়ছে।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। আজ উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
মেঘলা আকাশে থমকে রয়েছে শীত, আর ক’দিন বৃষ্টি চলবে বাংলায়?

আজ দার্জিলিং (Darjeeling), কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট বজায় থাকবে। মালদহ, উত্তর দিনাজপুরে কুয়াশার মাত্রা বেশি থাকবে। শনিবার থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন হতে পারে। তাপমাত্রা এখনই কমবে না।



