বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!

২০১৫ সালে দিল্লির বাসিন্দা মীরা রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর (Sahid Kapoor)। মাত্র ২১ বছর বয়সে দাম্পত্য জীবনে পা রাখেন মীরা। দুজনের বয়সের ব্যবধান ১৩ বছর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডের তারকা দম্পতি ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা এখনও বজায় রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন খবর সামনে আসছে। চলছে নানা গুঞ্জন। এরইমধ্যে আরও এক তারকা দম্পতির সংসার ভাঙনের পথে! বিবাহিত সম্পর্কে ইতি টানার কথা ভাবছেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত (Sahid Kapoor-Mira Rajput)? সম্প্রতি অভিনেতার এক সাক্ষাৎকারে এমন জল্পনা উস্কে দিল।

বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!

আরও পড়ুন: অসুস্থ কবীর সুমন, জেলা সফর থেকে ফিরেই হাসপাতালে মুখ্যমন্ত্রী

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর ও মীরা রাজপুত। তাঁদের দুই সন্তান রয়েছে। এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘তেরি বাতোঁ মে উলঝা জিয়া’র (Teri Baaton Mein Aisa Uljha Jiya) প্রচারে ব্যস্ত রয়েছেন শাহিদ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন মীরার আমাকে নিয়ে অভিযোগ, আমার নাকি ওঁর জন্য সময় নেই। কিন্তু ও নিজেই অধিকাংশ সময়ে ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতে কিংবা কোনও কাজে ব্যস্ত থাকে। এনিয়ে আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। অভিনেতা আরও বলেন, ‘মীরা যখনই বলে আমি ওঁকে সময় দিচ্ছি না, আমি সঙ্গে সঙ্গে নীচে নামিয়ে রাখি। কিন্তু মীরা এরপরও আরও ১৫ মিনিট ফোন ঘাঁটবে। তারপর যখন সে আমার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে কী হল? আমি তখন উত্তরে বলে দিই না কিছু না।’ তাঁদের বিচ্ছেদের জল্পনা উড়িয়ে শাহিদ বলেন, মাঝে মাঝে দাম্পত্যে একটু ঝগড়া হওয়া ভালো।

বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!

২০১৫ সালে দিল্লির বাসিন্দা মীরা রাজপুতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর। বিনোদন জগতের সঙ্গে জড়িত নয় মীরার পরিবার। মাত্র ২১ বছর বয়সে দাম্পত্য জীবনে পা রাখেন মীরা। দুজনের বয়সের ব্যবধান ১৩ বছর। ২০১৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন মীরা। ২০১৮ সালে কাপুর পরিবারে ঘর আলো করে আসে এক পুত্র সন্তান।

বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!

বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!
বলিউডে ফের বিচ্ছেদের গুঞ্জন, ঐশ্বর্য-অভিষেকের পর ঘর ভাঙছে শাহিদ-মীরার!

উল্লেখ্য, বলিউডে এই মুহূর্তে ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। শোনা গিয়েছে, বচ্চনদের বাড়িতে থাকছেন না ঐশ্বর্য। কথা উঠছে কিছু সময়ের মধ্যেই পাকাপাকিভাবে বিচ্ছেদ হবে দুজনের। তবে গুঞ্জনের মাঝেই বিভিন্ন জায়গায় একসঙ্গে হাসিমুখে ধরা পড়ছেন তাঁরা। সত্যিটা এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত