Weather Update: বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে, উত্তরে দুর্যোগের আশঙ্কা, জারি সতর্কতা

আগামী তিন থেকে চার দিন টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মৌসুমী বায়ু প্রবেশের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তি। অবশেষে প্রবেশ করল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। ঠিক সেরকমই শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার। চলছে বৃষ্টি। মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করে গিয়েছে এবং আগামী কয়েক দিন ধরে বৃষ্টিপাত চলবে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ল দিল্লী বিমানবন্দরে, মৃত ১, আহত ৮

দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর হলেও উত্তরবঙ্গে কিন্তু জারি থাকল দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিগত কয়েকদিন ধরেই এই দুর্যোগের কারণে বিপাকে পড়েছেন অনেক মানুষ। আর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। ফলে জারি করা হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে, উত্তরে দুর্যোগের আশঙ্কা, জারি সতর্কতা

দীর্ঘদিনের প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আগামী তিন থেকে চার দিন টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মৌসুমী বায়ু প্রবেশের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। এর ফলে অনেকটাই স্বস্তি মিলবে। গরম কমবে। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ফলে কলকাতা, হুগলি, হাওড়া এবং দুই ২৪ পরগনায় টানা বৃষ্টিপাতের ফলে কাজকর্মে কিছুটা হলেও ব্যাঘাত ঘটতে পারে।

বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে, উত্তরে দুর্যোগের আশঙ্কা, জারি সতর্কতা

বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে, উত্তরে দুর্যোগের আশঙ্কা, জারি সতর্কতা

আজ, শুক্রবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই খেপে খেপে বৃষ্টিপাত চলবে। সঙ্গে আকাশে বজ্রবিদ্যুত দেখা যেতে পারে। তবে দক্ষিণে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, যদি না নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়। সপ্তাহান্তে যে বৃষ্টি চলবে তা কার্যত নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত