ভয়াবহ বৃষ্টি দিল্লীতে। কার্যত বিপর্যস্ত অবস্থা দেশের রাজধানীর। প্রবল বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ল দিল্লী বিমানবন্দরে, মৃত ১, আহত ৮। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ছাদ ভেঙে পড়ায় বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে আকাশ ভেঙে বৃষ্টি, ঝড়-জলের পূর্বাভাস শোনাল আলিপুর
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঘটনাটি ঘটে এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, “সকাল সাড়ে পাঁচটার দিকে, আমাদের কাছে ফোন আসে যে, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১-এর ছাদ ধসে গিয়েছে। এরপরই তিনটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে। ১ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আহত হয়েছেন ৮ জন।”
#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport. Rescue operation underway pic.twitter.com/A0KHLFFTH6
সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ— ANI (@ANI) June 28, 2024
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে। ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ থাকছে। উল্লেখ্য, এই একইভাবে বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির কারনে ভেঙে পড়েছিল। প্রায় ৪৫০ কোটি টাকা খরচে সম্প্রতি এই বিমানবন্দরটির সংস্কার করা হয়েছিল। গত ১০ মার্চ বিমানবন্দরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তীব্র গরমের পর ব্যাপক বর্ষন, প্রবল বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ল দিল্লী বিমানবন্দরে, মৃত ১, আহত ৮

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে দিল্লি। তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেলেও ব্যাপক বৃষ্টিপাতের কারণে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত। মিন্টো রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় এক কোমর জল জমে গিয়েছে। দিল্লি বিমানবন্দরের এই ছাদ ভেঙে পড়ার ঘটনা পরবর্তী সময়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে। বর্তমান অবস্থায়, দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষ আরও সতর্ক এবং সুনির্দিষ্টভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে যাতে এরকম দুর্ঘটনা পুনরায় না ঘটে।



