সপ্তাহান্তে আকাশ ভেঙে বৃষ্টি, ঝড়-জলের পূর্বাভাস শোনাল আলিপুর

নিম্নচাপের কারণে শুক্র থেকে রবি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে, ছুটির দিন জমিয়ে উপভোগ করতে পারবেন সকলেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আষাঢ় মাসের অর্ধেক কেটে গেল অথচ সেই অর্থে বর্ষাই প্রবেশ করল না বঙ্গে। এখনও সেই প্যাচপ্যাচে গরম আর ঘামে স্নানের সময়টাই চলে যাচ্ছে। মাঝে দু-এক পশলা বৃষ্টিতে সাময়িক তৃপ্তি মিলেছে বটে কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়নি।

আরও পড়ুন: NEET প্রশ্নফাঁসকাণ্ডে তৎপর CBI, বিহার থেকে গ্রেফতার ২

আলিপুর আবহাওয়া দফতর কিন্তু জানিয়ে দিল সপ্তাহান্তে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কারণ, শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী শুক্রবারের মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ফলে, শুক্রবার বৃষ্টি হবেই এবং শনি ও রবিবার পর্যন্ত তা চলতে পারে। এমনকি শুক্রবার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।

সপ্তাহান্তে আকাশ ভেঙে বৃষ্টি, ঝড়-জলের পূর্বাভাস শোনাল আলিপুর

আর শুধু বৃষ্টিপাতই নয়, নিম্নচাপের কারণে ভালোই ঝড় হবে সঙ্গে। হওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

সপ্তাহান্তে আকাশ ভেঙে বৃষ্টি, ঝড়-জলের পূর্বাভাস শোনাল আলিপুর

সপ্তাহান্তে আকাশ ভেঙে বৃষ্টি, ঝড়-জলের পূর্বাভাস শোনাল আলিপুর

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকাল থেকেও আকাশের মুখভার ছিল। কিন্তু সেই অর্থে বৃষ্টি হয়নি। তবে, নিম্নচাপের কারণে শুক্র থেকে রবি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে, ছুটির দিন জমিয়ে উপভোগ করতে পারবেন সকলেই। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর