Weather Update: তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, আশার খবর শোনাল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের একাধিক জেলায় তাপপবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দিন শুরু হতেই চড়া রোদ, অস্বস্তিকর গরমে নাজেহাল শহর থেকে জেলার মানুষ। বৃষ্টির আশায় দিন গুনছে বঙ্গবাসী! কিন্তু তার তো দেখা নেই। তবে এবার স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিল সুরাত আদালত, সাংসদ পদ ফিরে পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন

WhatsApp Image 2023 04 20 at 12.10.14
তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তন হতে পারে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain in Kolkata website
তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা

তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা

আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি কমতে পারে। যদিও শুক্রবার পর্যন্ত জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী ২১ এপ্রিল পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে।

তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা
তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার অর্থাৎ ২৩ এপ্রিল। তবে ঈদের দিনে অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা বেশি। এছাড়া, কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর গরম থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার এই দুই জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত