Weather Update: তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গে এখনও অস্বস্তিকর পরিবেশ বিরাজমান। সকাল থেকেই চড়া রোদ। বুধবার বিকেলে কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পাকাপাকিভাবে বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গে! কী জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কী বলছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর।

তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর

চলতি সপ্তাহে কলকাতায় তাপমাত্রার পারদ চড়বে। গরম বাড়বে, একইসঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবার শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর
তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং – আগামী পাঁচদিন উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর
তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর

তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কী বলছে আবহাওয়া দফতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত