নজরবন্দি ব্যুরোঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনাচ্ছে। সেকথা জানিয়ে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। বুধবার ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস এল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এদিন ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
আরও পড়ুনঃ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল, আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের


কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ সারাদিন মেঘলা থাকবে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর বঙ্গের জেলা গুলি।

বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলাই থাকবে।


বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে ৯৫ শতাংশ। প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলবে না।







