নজরবন্দি ব্যুরোঃ গ্রীষ্মের শুরু থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ক্রমশই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পথে বেরলেই হাঁসফাঁস দশা হচ্ছে আমজনতার। স্বাভাবিকভাবেই বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। কিন্তু দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও সুখবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। কারন এখনও মেলেনি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ সরকার পতনের পরেই প্রশাসনের নজরে ইমরান ঘনিষ্টরা, চলছে তল্লাশি
এদিকে এপ্রিলে প্রায় সকলেই কালবৈশাখীর আশায় বসে রয়েছে। শুধুই ঝাপিয়ে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে গত কয়েকদিন ধরে রাতের দিকে দক্ষিণবঙ্গে হাওয়া বইছে। যার জন্য পরিস্থিতি কিছুটা হলেও সহনশীল।ভোরের ঠান্ডা হাওয়াটাও নিয়েছে বিদায়। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তেই অস্বস্থি বেড়েছে।

এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভবনা কম। আগামিকালও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি। অপর দিকে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দিয়েছে। যা ফলে সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কবে নামবে কালবৈশাখী, কি বলছে হাওয়া অফিস?
বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুধুমাত্র পশ্চিমের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপু প্রবাহের সর্তকতা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভবনা থাকলেও এই মুহূর্তে কালবৈশাখীর সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।



