ধেয়ে আসছে নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টির ইঙ্গিত রাজ্য জুড়ে

বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি বাংলায়। আজ বৃহস্পতি বারও প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। ইতিমধ্যেই গোটা দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে বর্ষা গেলেও আরও বৃষ্টির আশঙ্কা বাংলায়। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এ রাজ্যে। নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে।

২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হতে পারে। তার পর দফায় দফায় শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, নজর রাখছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলা-ওড়িশা, দুই রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে চেন্নাইয়ের কাছাকাছি কোনও জায়গায়।

উত্তর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আর ঠিক সেই কারণেই, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। মুখ ভার আকাশের। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় বর্ষনের সম্ভাবনা। শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন