নজরবন্দি ব্যুরোঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে গিয়েছিল অনেকটাই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ফের একবার শীতের আগমনের পথ সুগম হল। এই আবহে আবহাওয়া অফিস জানিয়ে দিল, চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে।
আরও পড়ুনঃ আমি কোনও তারিখের রাজনীতি করি না, ফের শুভেন্দুর বিরুদ্ধে সরব দিলীপ

শুক্রবার থেকে কলকাতায় বইতে পারে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়, বলছে হাওয়া অফিস। তামপাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তুষারপাত চলবে সিকিমে।

উল্লেখ্য বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বড়দিনের আগেই শহরবাসী ভরপুর শীতের আমেজ পেতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। এই আবহে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে খুব শীঘ্রই।
জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়, কিন্তু কবে? জানালো হাওয়া অফিস

আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। যদিও আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গের শীতের ওপর কোনও প্রভাব ফেলবে না।



