আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি

Weather Update: বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই চৈত্রের শুরুতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকাল থেকেই আকাশের মুখ ভার। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ছিলই। আর ১ থেকে ২ ঘণ্টার মধ্যে রাজ্যে শুরু হবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জারী করা হল কমলা সতর্কতা।

আরও পড়ুন : নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। পাশাপাশি শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি

পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই চৈত্রের শুরুতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি

আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি

যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম।

আকাশের মুখভার, জারি কমলা সতর্কতা, কয়েকঘণ্টার মধ্যেই শুরু বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত