নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

আসন্ন লোকসভা নির্বাচনে তার বিপক্ষে রয়েছে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। অন্যান্য রাজনৈতিক দলগুলিকে সেরকম ভাবে প্রচারে সেভাবে অংশ নিতে দেখা যায়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই মহারণ। বেজে গেছে ভোটের বাদ্যি। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন নির্বাচনের দিনক্ষণ। বাংলায় ভোট হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। ভোট ঘোষণার পরেই সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পরেই রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার।

নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

আরও পড়ুন:  রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

রবিবার নিজের এলাকায় বেশ কিছুক্ষণ ধরে জনসংযোগ করেন তিনি। চায়ের দোকানে বসে আড্ডা মারেন। শোনেন মানুষের অভাব অভিযোগের কথা। রাজ্যে ভোট হিংসা নিয়ে কমিশনের পদক্ষেপের বিরোধীতা করে রাজ্যের শাসক দল। কিন্তু রাজ্যে নৈরাজ্যের পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই প্রথম থেকেই য়ে সরব বঙ্গ বিজেপির সভাপতি। বালুরঘাটে ভোট ২৬ এপ্রিল।

 সকাল সাড়ে ৯টা নাগাদ বালুরঘাট বড়বাজারে ভোট প্রচারে নামেন তিনি। প্রায় ১১টা অব্দি জনসংযোগ করেন। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন তিনি। এবারও নিজের জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। সুকান্তের দাবি, এবার বাংলায় ৩০টির বেশি আসন একাই দখল করতে চলেছে বিজেপি। বাংলার কাঁধে ভর করেই দেশে ৪০০ আসনের লক্ষ্যমাত্রাও পূরণ করবেন নরেন্দ্র মোদী বলেও মনে করেন সুকান্ত।

নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি
নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

নির্ঘন্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত, জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি

উল্লেখ্য,আসন্ন লোকসভা নির্বাচনে তার বিপক্ষে রয়েছে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। অন্যান্য রাজনৈতিক দলগুলিকে সেরকম ভাবে প্রচারে সেভাবে অংশ নিতে দেখা যায়নি। সূত্রের খবর, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণার আগে সুকান্ত মজুমদারকে দিল্লিতে ডেকেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে জানা যাচ্ছে রাজ্য সভাপতি অবশ্য সোমবার রওনা দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত