রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

Loksabha Elelction 2024: বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। ফল প্রকাশ ৪ জুন। অর্থাৎ, ৪৭ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা, উত্তরপ্রদেশ ও বিহারে ৭ দফায় ভোট গ্রহণ হবে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের মতে, এক দফায় বাংলায় ভোট করাতে হত। এই প্রসঙ্গে কী বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার?

আরও পড়ুন: ৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

সুকান্তর বয়ানে, “বাংলায় যে পরিমাণ হিংসার ঘটনা ভোটের সময় ঘটে তা অন্য কোনও রাজ্যে হয় না। ৭ দফায় ভোট হলে শান্তিপূর্ণ নির্বাচন হবে এরকম একটা আশা করা যায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীও প্রয়োজন। আমার কেন্দ্র বালুরঘাটে দ্বিতীয় দফার দিন ভোট। আমি নিশ্চিত, ৪ জুন ফলাফল প্রকাশ হলেই মানুষ দেখতে পারবেন, তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী।”

রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত
রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

সুকান্ত মজুমদার বিগত কয়েক দিন ধরেই বালুরঘাট অঞ্চলে প্রচারে বেরোচ্ছেন। অংশ নিচ্ছেন দেওয়াল লিখনেও। শনিবারই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া মহাসংঘের বিভিন্ন নেতারা সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। এদিনই আবার কুমারগঞ্জ বিধানসভার বিষ্ঠপুরে প্রচারে বেরোন বিজেপি রাজ্য সভাপতি। উল্লেখ্য, ভোটের মুখে দক্ষিণ দিনাজপুরবাসীদের সুখবর দিয়েছেন সুকান্ত। খুব শীঘ্রই চালু হবে বালুরঘাট-দিল্লি এক্সপ্রেস ট্রেন।

রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। ফল প্রকাশ ৪ জুন। অর্থাৎ, ৪৭ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায়। শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি।

প্রথম দফায়, ১৯ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। সেদিন ভোট হবে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং-এ। তৃতীয় দফার ভোট ৭ মে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ভোটগ্রহণ। ১৩ মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে হবে চতুর্থ দফার ভোটগ্রহণ।

রাজ্যে ৭ দফায় ভোটের সিদ্ধান্ত একেবারে সঠিক, তৃণমূলকে পাল্টা সুকান্ত

২০ মে পঞ্চম দফার ভোট। সেদিন শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ-এ ভোট হবে। ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর-এ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ১ জুন সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদম-এ ভোটগ্রহণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত