Weather Update: শীতের আমেজ পুরভোট, আজকের দিন কেমন থাকবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল হতেই যেমন একদিকে ঠান্ডার আমেজে তো অন্যদিকে শুরু হয়েছে কলকাতায় পুরভোট তোড়জোড়। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকাছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ফলে শীত তার দাপট ভালই চালাবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম ছিল।

আরও পড়ুনঃ কলকাতার ভোটে নতুন স্ট্র্যাটেজি, জেলা দিয়ে শহর ঘেরার পরিকল্পনা বিজেপির

পৌষমাসের তৃতীয় দিন আজ। মাত্র তিন দিনেই শীত তার রূপ দেখাছে বঙ্গবাসীকে। হাওয়া অফিস জানাচ্ছে, নয়া সপ্তাহে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আরও জানিয়েছে, আগামী তিন দিন অর্থাৎ ২০ থেকে ২২ ডিসেম্বর আরও এক থেকে দু’ ডিগ্রি কমবে তাপমাত্রা। জানা গিয়েছে, ওই তিনদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩-২২ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ডিসেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও শীতের দাপট অব্যাহত থাকবে। সঙ্গে থাকছে আজ কলকাতায় পুরভোটের দাপট।

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দুই বঙ্গেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। ফলত ছুটির দিনে শীত উপভোগ করতে পারবেন শহর তথা রাজ্যবাসী। রাজ্যের আবহাওয়া মুক্ত শুষ্ক থাকবে এ কদিন। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গে একই চিত্র দেখা যাবে বলেই জানা যাচ্ছে।

শীতের আমেজ পুরভোট, আজকের দিন কেমন থাকবে তা নিয়ে কি বলছেন হাওয়া অফিস

শীতের আমেজ পুরভোট, আজকের দিন কেমন থাকবে তা নিয়ে কি বলছেন হাওয়া অফিস
শীতের আমেজ পুরভোট, আজকের দিন কেমন থাকবে?

আগামী তিন দিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। ফলত শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যে। বড়দিন এবং নিউ ইয়ারের আগে তাপমাত্রা আরও নামতে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন