Weather Update: জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বাংলায়, এবার হু হু করে কাপবে গ্রাম থেকে শহর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  কনকনে ঠান্ডা সঙ্গে হালকা রোদের পরশ, ভাবলেই যেন মন খুশিতে ভরে উঠে। আরও নামল পারদ। আজ, বৃহস্পতিবার প্রধানত পরিষ্কার আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে ভোট, জানাল হাইকোর্ট

সকালের দিকে কুয়াশাচ্ছন্ন কলকাতা। বেলা আকাশ পরিষ্কার হবে। রাতের দিকে কমবে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একধাক্কায় ৩ ডিগ্রি নেমেছিল পারদ। ডিসেম্বরের এই সময় পনেরোর কোটাতেই থাকে তাপমাত্রা। দিনভর পরি,্কার আকাশ, কমবে রাতের তাপমাত্রা। কলকাতার সঙ্গে জেলার পারদও নিম্নমুখী। দুই থেকে তিন ডিগ্র তিন ডিগ্রি কমবে। খোলা ময়দান পেয়েই শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। তাতেই নামছে পারদ। তাই শুধু আগমনী নয়, দিনকয়েক থিতুও হবে শীত।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা নামতে শুরু করবে। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। এতটা পারদ-পতন কলকাতায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। তার আগে ২০০৫ সালে।২০১৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৫ সালে ছিল ১৮.২ ডিগ্রি।

জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বাংলায়, এবার হু হু করে কাপবে গ্রাম থেকে শহর

জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বাংলায়, এবার হু হু করে কাপবে গ্রাম থেকে শহর
জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বাংলায়, এবার হু হু করে কাপবে গ্রাম থেকে শহর

আবহাওয়াবিদরা বলছেন, আর কোনও রকম অঘটন না ঘটলে আগামী কয়েকদিন রাজ্যে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। রোদ ঝলমলেও থাকবে আকাশ। বঙ্গবাসীদের কামনা, ফের যেন কোনও রকমের ‘ঝঞ্ঝা’ মাথাচাড়া না দিয়ে ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর