স্বাভাবিকের থেকে ১১ দিন দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে গতকাল, ২১ জুন। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশে বর্ষা ঢুকে গিয়েছে। উল্লেখ্য, সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে। তার থেকে ১১ দিন দেরিতে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে।
আরও পড়ুন: বামেদের একমাত্র দ্বিতীয় স্থানাধিকারী, সেই সেলিমের দক্ষিণপন্থী মনোভাবে কমরেডদের ক্ষোভ চরমে


তবে বর্ষা প্রবেশ করলেও এখন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ৷ ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
যদিও উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
স্বাভাবিকের থেকে ১১ দিন দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ, কী বলছে হাওয়া অফিস



বৃষ্টি হবে মহানগরেও।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।







