রাজ্যে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরশু থেকে ফের সরতে পারে মেঘ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবারও শহরে বজ্রবিদ্যুত্‍-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। খুব শীঘ্রই বর্ষা নামবে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার।

পাশাপশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়ও বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বচ্চো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিন্ম ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল এই দুদিন শহর এবং কলকাতার আসে পাশের এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকে আকাশ মেঘলা। কিন্তু রয়েছে ভেবসা গরম। পর পর কয়েদিন বিক্ষিপ্ত বৃষ্টির পর পরশু ১৭মে থেকে ফের সরতে পারে মেঘ। খুব শীঘ্রই রাজ্যবাসী এই গরমের হাত থেকে রেহাই পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

রাজ্যে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই বর্ষা নামার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় জুনের ৮ থেকে ১০, কিন্তু এই বছর সময়ের কিছু আগেই বর্ষা আসার সম্ভবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর