আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ । পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। যা দৈনিক সংক্রমণের তুলনায় অনেকটাই বেশি। একদিনে প্রাণ হারিয়েছেন ৩৮৯০ জন। কিন্তু চিন্তা রয়েই যাচ্ছে। কারণ বৃদ্ধি পাচ্ছে অ্যাক্টিভ কেস।

আরও পড়ুনঃ স্বামীর জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বউকে বন্দক রাখতে হল সোনার গয়না

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহুর্তে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ৭৩ হাজার ৮০২। একদিনে মোট নমুনা টেস্ট হয়েছে ৩১ কোটি ৩০ লক্ষ ১৭ হাজার ১৯৩টি। এখনও পর্যন্ত ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৪ লক্ষ। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে উঠেছেন প্রায় ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ২০৭। টিকাকরণ করা হয়েছে মোট ১৮ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৫৭৯ জনের।

আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। উল্লেখ্য, বিভিন্ন রাজে টিকার সংকটের জন্য ব্যাহত হচ্ছে টিকাদান প্রক্রিয়া। জানা গিয়েছে, ভ্যাকসিনের আকাল মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে প্রায় ২ কোটি ভ্যাকসিন বিভিন্ন রাজ্যে বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শনিবার পশ্চিমবঙ্গে কোভ্যাক্সিনের ৭৫ হাজার ডোজ পৌঁছেছে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত