নজরবন্দি ব্যুরো: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাঝপথে প্রায় উধাও শীত। ফেব্রুয়ারির শুরুতেও রাজ্যে ছিল ঠান্ডার আমেজ বজায় ছিল। কিন্তু এখন শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি। ফলে বলা যেতে পারে চলতি মরসুমে প্রায় শেষের পথে শীতের আমেজ।
আরও পড়ুনঃ ‘মা’ কিচেনে বিপুল সাড়া, দু’হাত তুলে মমতা-কে আশির্বাদ গরীব আমজনতার।


এছাড়া, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুল আবহায়া দফতর। আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। শুক্রবার প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, তবে শনিবার থেকে ফের তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। আকাশ ফের পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খুব একটা হেরফের খুব কম হওয়ার সম্ভাবনা।










