Shovondeb Chaterjee: পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, মন্তব্য রাজ্যের মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি ছিলেন দলের সৈনিক। তাঁকে নিয়ে প্রকাশ্যে দলের সহযোদ্ধারাই একাধিক মন্তব্য করছেন। এবার তাঁকে নিয়ে বিশেষ মন্তব্য করে বসলেন রাজ্যের আরও এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পার্থর প্রতি দুর্বলতা রয়েছে। জানালেন রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুনঃ Hasina-Mamata: রাজনীতি থেকে ঊর্ধ্বে ব্যক্তিগত সম্পর্ক মমতার সাথে, জানলেন প্রধানমন্ত্রী হাসিনা

মঙ্গলবার খড়দহে একটি প্রশাসনিক সভা চলছিল সেখানে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী বলেন, কলেজ জীবন থেকে পার্থকে চিনি। ওঁর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। পার্থকে এভাবে আমি দেখতে চাইনি।  তাঁর কথায়, পার্থ চট্টোপাধ্যায়ের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তাঁর হাত ধরে।

পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, জানালেন শোভনদেব 
পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, জানালেন শোভনদেব 

খড়দহের বিধায়কের কথায়, ওই রোগা টিকটিক করছে ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা একটা ছেলে আমার বাড়িতে এল, আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কী? সে বলল পার্থ চট্টোপাধ্যায়। আমি বললাম, পারবে করতে? ও তখন রাজি হল। সেদিন আমি পার্থর মুখে দেখেছিলাম, সে সাহসটা ওর ছিল। পরে ডিএসওর থেকে আশুতোষ কলেজের ইউনিয়ন ছিনিয়ে নেওয়া হয় পার্থর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ।

পার্থর প্রতি তাঁর দুর্বলতার কথা উল্লেখ করে শোভনদেব বলেন, পার্থর গায়ে কেউ যাতে না হাত দিতে পারে সেজন্য কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতাম। তবে দলের সিদ্ধান্তকেই শিরোধার্য করে আগামী দিনে নিজের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে পার্থ চট্টোপাধ্যায়কে এভাবে দেখতে পেয়ে নিজে ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছেন মন্ত্রী।

পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, জানালেন শোভনদেব 

পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, জানালেন শোভনদেব 
পার্থর প্রতি দুর্বলতা রয়েছে, জানালেন শোভনদেব 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে পার্থ  চট্টোপাধ্যায়। এই মুহুর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে নিয়ে অনেকেই বলছেন তিনি দলের জন্য ক্যান্সার। আবার অনেকের কথায় পার্থকে যা পারো বলো আমাদেরকে নিয়ে কিছু বলো না। এর মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত