Weather Updates: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও শক্তিশালী হয়ে উঠল বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপ। আর যার জেরেই সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। ঝিরঝিরে বৃষ্টি দিয়ে কলকাতার সকাল শুরু হলেও বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতে। দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ সপ্তাহের প্রথম দিনে কমল দেশের করোনা সংক্রমণ, শীর্ষে এখনও দিল্লি

আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Kolkata Rainfall Update)। একইসঙ্গে চলবে বজ্রপাতও। সপ্তাহের শুরু থেকেই কলকাতার আকাশে দুর্যোগের কালো মেঘ। ইতিমধ্যেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টি বাড়বে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১%। বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার। আবহাওয়া অফিস সূত্রে সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টিও।

সোমবার দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

আপাতত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় শক্তি আরও বাড়িয়ে ছত্তিশগড়ের দিকে ক্রমশ অগ্রসর হবে এটি।

দিঘা, শঙ্করপুর, তাজপুরের উপকূলবর্তী এলাকায় আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস থাকায় পর্যটকদের গার্ড-ওয়াল পেরোতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের ধারে বিনোদনমূলক বন্দোবস্ত বন্ধ রাখা হচ্ছে আগামী দু’দিন। উপকূলীয় এলাকায় সারাক্ষন নজরদারি চালাচ্ছে দিঘা মোহনা কোস্টাল এবং দিঘা থানার পুলিশ।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়, কড়া সতর্কতা সমুদ্রসৈকতে

একদিকে যখন দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রেও আসতে চলেছে ব্যাপক বদল। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সেভাবে কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর