CBI চিঠি নিয়ে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তলব করেছিল সিবিআই। এই সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে সুজিত বসুর দাবি তিনি কোনও নোটিস পাননি, বরং চিঠি প্রকাশ্যে আনার নেপথ্যে বড় ষড়যন্ত্র দেখছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এনিয়ে কথা বলেন রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুন: ‘বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি’, মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

সিবিআইয়ের চিঠি অনুসারে আজ (৩১ আগস্ট) সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর। এদিনই দুপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেও দাবি করেন তাঁর কাছে কোনও চিঠি আসেনি। এমনকি সংবাদমাধ্যমে চিঠি প্রকাশ করে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন বিধাননগরের তৃণমূল বিধায়ক। একইসঙ্গে তাঁর দাবি, কেউ বা কারা ষড়যন্ত্র করে তাঁর রাজনৈতিক জীবনকে কালিমালিপ্ত করতে চাইছে।

CBI চিঠি নিয়ে 'ষড়যন্ত্র' দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

এদিন সুজিত বসু বলেন, “আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কালি ছেটানোর চেষ্টা করছে। কারা এই কাজ করছে, তা খুঁজে বের করতে যত দ্রুত সম্ভব তদন্ত হোক।” তাঁর দাবি চিঠি প্রকাশ করে তাঁর সম্মানহানি করা হচ্ছে। এমনকি সঠিক তদন্ত না হলে মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। সিবিআইয়ের চিঠি এবং নিজাম প্যালেসে হাজিরা নিয়ে রাজ্যের মন্ত্রীর সাফ জবাব, ” চিঠি পেলাম না। যাওয়ার প্রশ্ন কোথায় আসছে কোথা থেকে? ৪০ বছরের রাজনীতিতে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি।”

CBI চিঠি নিয়ে 'ষড়যন্ত্র' দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

উল্লেখ্য, সিবিআই (CBI) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ টি পুরসভার নাম জড়িয়েছে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। জানা গিয়েছে, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন। সেইসমস্ত নথির ভিত্তিতেই বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে ডেকে পাঠানো হয়। মন্ত্রীর দাবি, তিনি কোনও নোটিস পাননি। সুজিত বসু জানান, তিনি বাইরে ছিলেন। কিন্তু ফিরে আসার পর বাড়ি কিংবা অফিসে কোনও নোটিস পাননি।

CBI চিঠি নিয়ে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

CBI চিঠি নিয়ে 'ষড়যন্ত্র' দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
CBI চিঠি নিয়ে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন