Sukanta Majumdar: ‘বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি’, মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে ক্ষমতাচ্যূত করার লক্ষ্যে একত্রে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে বিরোধী দলগুলি। পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বইয়ে তৃতীয় বৈঠকে বসছে বিরোধীরা। যদিও এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। পাল্টা এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: ধূপগুড়িতে রাখি বন্ধন উৎসবে মাতলেন সুকান্ত, সঙ্গে চলল জোরকদমে ভোটপ্রচার

ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম, কংগ্রেস সহ আমাদের বিরোধী যারা রয়েছেন তাদের একটাই ফর্মুলা এখন। সেটা হল বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি এবং ভারতের বাকি অংশে মস্তি।” তিনি আরও বলেন, “বিরোধীরা মুম্বইতে মজা করতে গিয়েছে। তাদের মজা করতে দিন।”

'বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি', মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

বিজেপি রাজ্য সভাপতি বিরোধী দলগুলির সম্পর্ক নিয়ে কটাক্ষ করে আরও বলেছেন, “ইন্ডিয়া জোটের নেতাদের একসঙ্গে বসে বিবৃতি প্রকাশ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন তো, কংগ্রেস অন্য কথা বলছে। তাদের মধ্যেই সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক নেই। প্রথমে তাদের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সম্পর্ক করতে দিন, তারপর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে দিন।”

'বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি', মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার। গতকাল (৩০ আগস্ট) প্রচার সেরে রাতে রাখি বন্ধন উৎসবে যোগ দেন। সেখানেই সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “আমাদের কপিল শর্মার শো বন্ধ কিনা জানি না। ওই শো তো দেখার সময় হয় না। কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখলে কপিল শর্মার শোয়ের কথা মনে পড়ে যায়।”

‘বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি’, মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

'বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি', মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর
‘বিরোধীদের একটাই ফর্মুলা বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি’, মমতা সহ ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন