নজরবন্দি ব্যুরোঃ জমজমাট নবান্ন দখলের লড়াই। আর এই লড়াই সরকারি ভাবে ঘোষণা হওয়ার আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে সরজমিনে খতিয়ে দেখে গেছে রাজ্যের পরিস্থিতি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরই প্রশাসনের কাছে নির্দেশ এসেছিল রাজ্যের বিতর্কিত অফিসার দের বদলির। এবার সেই সিদ্ধান্তই কার্যকর হচ্ছে বাংলায়।
আরও পড়ুনঃ সুদীপ্ত সেনের চিঠির সিবিআই তদন্তের নির্দেশ, বিড়ম্বনার মুখে একাধিক হেভিওয়েট।


নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী একাধিক আধিকারিকদের বদল করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের ৭ জন অতিরিক্ত জেলাশাসক, ৫ জন মহকুমাশাসক এবং ২০ জন বিডিও-সহ বদলি ৩৫ জন আধিকারিককে বদলির নির্দেশ জারি করল নবান্ন। রাজ্যের প্রায় সবকটি জেলার আধিকারিক রয়েছেন এই তালিকায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, নিজের জেলার কোনও এলাকার আধিকারিক হিসেবে দায়িত্বে থাকতে পারবেন না পদস্থরা। উল্লেখ্য, এদিনের ৩৫ জন ছাড়াও গত সপ্তাহে একসঙ্গে ৮৫ জন আধিকারিকের বদল করেছিল রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই আধিকারিকদের বদলি করছে নবান্ন।
বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রথম জনমত সমীক্ষা, দেখুন বাংলার রায় ২০২১।


জমজমাট নবান্ন দখলের লড়াই। উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন আধিকারিককে সরানো নিয়ে বিতর্ক হয়েছিল রাজ্যজুড়ে। সেই পরিস্থিতির সম্মুখীন যাতে আবার না হতে হয় তা নিশ্চিত করতে আগেভাগে রাজ্যকে এই বদলির পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আধিকারিকদের বলর পর বদলি করা হবে পুলিশ অফিসারদেরকেও।







